মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রমুখ।
ঢাকা,বৃহস্পতিবার ২৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















