রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। এতে অনেকে হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে।ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম যাচ্ছে।
ঢাকা,বুধবার ২৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















