এই মুহূর্তে দেশ জ্বালানি কোনো সংকট নেই-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এই মুহূর্তে জ্বালানি কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে জ্বালানি নিয়ে কোনো সংকট মোকাবিলা করতে হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিএনপি সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা জানান। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ডা. জাহেদ উদ্দিন রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানির পরিস্থিতি সকলেই জানেন। সারা পৃথিবী হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি সরবরাহ হয়, তার প্রভাব আমরা অনুভব করছি। আমাদের মতো দেশ যেখানে জ্বালানি আমদানি নির্ভর, সেখানে বিদ্যুৎ–জ্বালানি ব্যবস্থার ওপর চাপ স্বাভাবিক।

বিগত সরকারের আমলে গ্যাস উত্তোলনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুরো জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আমদানি নির্ভর রাখা হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রার অর্জন সীমিত, তবু আমরা নির্বাচিত হয়ে এই সংকটের দায়িত্ব নিয়েছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ মন্ত্রী ও প্রতিমন্ত্রী এখন পর্যন্ত কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেননি।পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে তুলনা করলে আমাদের মূল্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। বর্তমান সংকট এবং যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে, যা পরিস্থিতি দক্ষতার সঙ্গে পরিচালনা করছে।
তিনি আরও বলেন, ফলে বর্তমানে কোনো সংকট নেই এবং আশা করি ভবিষ্যতেও মোকাবিলা করতে হবে না। তবে গণমাধ্যম ও বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়ায় প্যানিক বায়িং শুরু হয়েছে। এর কারণে সরকার চাপের মধ্যে রয়েছে।

কিছু মানুষ এই পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা করতে চায়। সেজন্য আমরা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নিচ্ছি। আপনারা সহযোগিতা করলে অপ্রয়োজনীয় আতঙ্কিত ক্রয় থেকে রক্ষা পাওয়া সম্ভব। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে কোনো সংকট আমাদের স্পর্শ করবে না।
ঢাকা,বুধবার ২৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এই মুহূর্তে দেশ জ্বালানি কোনো সংকট নেই-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এই মুহূর্তে জ্বালানি কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে জ্বালানি নিয়ে কোনো সংকট মোকাবিলা করতে হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিএনপি সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা জানান। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ডা. জাহেদ উদ্দিন রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানির পরিস্থিতি সকলেই জানেন। সারা পৃথিবী হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি সরবরাহ হয়, তার প্রভাব আমরা অনুভব করছি। আমাদের মতো দেশ যেখানে জ্বালানি আমদানি নির্ভর, সেখানে বিদ্যুৎ–জ্বালানি ব্যবস্থার ওপর চাপ স্বাভাবিক।

বিগত সরকারের আমলে গ্যাস উত্তোলনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুরো জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আমদানি নির্ভর রাখা হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রার অর্জন সীমিত, তবু আমরা নির্বাচিত হয়ে এই সংকটের দায়িত্ব নিয়েছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ মন্ত্রী ও প্রতিমন্ত্রী এখন পর্যন্ত কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেননি।পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে তুলনা করলে আমাদের মূল্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। বর্তমান সংকট এবং যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে, যা পরিস্থিতি দক্ষতার সঙ্গে পরিচালনা করছে।
তিনি আরও বলেন, ফলে বর্তমানে কোনো সংকট নেই এবং আশা করি ভবিষ্যতেও মোকাবিলা করতে হবে না। তবে গণমাধ্যম ও বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়ায় প্যানিক বায়িং শুরু হয়েছে। এর কারণে সরকার চাপের মধ্যে রয়েছে।

কিছু মানুষ এই পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা করতে চায়। সেজন্য আমরা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নিচ্ছি। আপনারা সহযোগিতা করলে অপ্রয়োজনীয় আতঙ্কিত ক্রয় থেকে রক্ষা পাওয়া সম্ভব। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে কোনো সংকট আমাদের স্পর্শ করবে না।
ঢাকা,বুধবার ২৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock