অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।এর আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানান, সংবিধান ও জন-আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না তার দল।
প্রসঙ্গত, বর্তমান সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিগত অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি জয়নাল আবদিন।
ঢাকা,মঙ্গলবার ২৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















