ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ঈদের আনন্দ-উচ্ছ্বাসের ছাপ, সহকর্মীদের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নে কাটে দিনের বেশিরভাগ সময়। কর্মদিবস শুরু হলেও ঈদের আমেজ এখনও কাটেনি সচিবালয়ে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সময়েই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নিজ অফিসে উপস্থিত হন। তিনি সকাল ৯টায় সচিবালয়ে আসেন। আজ অফিস খোলার দিনে অফিসে এসে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা কুশল বিনিময় করেন।
অনেককে কোলাকুলি করতেও দেখা গেছে।প্রথম কর্মদিবসে দাপ্তরিক কাজের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। ফলে অফিসের পরিবেশে তৈরি হয় এক ধরনের উৎসবমুখর আবহ।
ঢাকা,মঙ্গলবার ২৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















