পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতদিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়।
সাতদিনের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন, লঞ্চে এবং ব্যক্তিগত বাহনে বাড়ি থেকে রওয়ানা দিয়েছেন চাকরিজীবীরা।গত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের পাঁচদিন ছুটি নির্ধারণ করা ছিল। তার আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি ছিল। পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে ঈদের ছুটি মোট সাতদিন।
ঢাকা,সোমবার ২৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















