ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জামায়াত ও চীনা দূতাবাস

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব ফুডপ্যাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থদের হাতে ফুডপ্যাক তুলে দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। ঈদ উপহার বিতরণের এ আয়োজনে স্থানীয় এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন।অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। ঈদুল ফিতর হচ্ছে কৃতজ্ঞতা ও আশীর্বাদ ভাগ করে নেওয়ার অন্যতম একটি সময়। এ অনুদানের মাধ্যমে চীন একটি শান্তিপূর্ণ উৎসব উদযাপনে স্থানীয় বাসিন্দাদের প্রতি উষ্ণতা ও সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও চীন একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়।

জনগণের উপকার এবং উভয় দেশের কল্যাণ বৃদ্ধি করে, এমন আরও প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখবে চীন।
খাদ্য সহায়তার এ অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ খাদ্য প্যাকেটগুলো বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।

এ সময় চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জামায়াতে ইসলামীর গুরুত্ব তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর।
ঢাকা,মঙ্গলবার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন জামায়াত ও চীনা দূতাবাস

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ফুডপ্যাক (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব ফুডপ্যাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দুস্থদের হাতে ফুডপ্যাক তুলে দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। ঈদ উপহার বিতরণের এ আয়োজনে স্থানীয় এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন।অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। ঈদুল ফিতর হচ্ছে কৃতজ্ঞতা ও আশীর্বাদ ভাগ করে নেওয়ার অন্যতম একটি সময়। এ অনুদানের মাধ্যমে চীন একটি শান্তিপূর্ণ উৎসব উদযাপনে স্থানীয় বাসিন্দাদের প্রতি উষ্ণতা ও সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও চীন একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়।

জনগণের উপকার এবং উভয় দেশের কল্যাণ বৃদ্ধি করে, এমন আরও প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখবে চীন।
খাদ্য সহায়তার এ অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ খাদ্য প্যাকেটগুলো বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।

এ সময় চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জামায়াতে ইসলামীর গুরুত্ব তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর।
ঢাকা,মঙ্গলবার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO