কিশোরগঞ্জে সেচখালের সংস্কার ও পরিদর্শন সড়ক মেরামত কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ খালের সংস্কার ও পরিদর্শন সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাজীব ব্রীজের কাছে পরিদর্শন সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে এ অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন এলাকাবাসী। পরিদর্শন সড়কের পিচ হাত দিলেই উঠে আসছে সে চিত্র তুলে ধরেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তা প্রধান খালের বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত ও বগুড়া সেচখালের ০ কি. মি. হতে ৬.৩০ কি. মি. উভয় ডাইক শক্তিশালীকরণ কাজ করা হচ্ছে। এসব কাজ আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়ে লুকোচুরিতে কাজ চলছে। পরিদর্শন সড়ক নিম্নমানের কাজ ও উভয় ডাইক শক্তিশালীকরণে সেচ খালের বেড এবং একোয়ারভুক্ত জমি হতে মাটি তুলে লুটপাটের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, তিস্তা প্রধান খালের বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত কাজ (প্যাকেজ নং-সৈয়দপুর/পরিদর্শন-রাস্তা- ১) ঠাকুরগাঁও’র জামাল হোসেন নামে ঠিকাদার ১ কোটি ৩৮ লক্ষ ৪১ হাজার টাকা দরপত্র মূল্যে গত ২২ সালের ২৬ জানুয়ারি কার্যাদেশ প্রাপ্ত হয়ে গত ২৪ সালের ৩০ জুন কাজ সমাপ্তের পত্র দেয়া হয়। অপর দিকে বগুড়া সেচখালের ০ কি. মি. হতে ৬.৩০ কি. মি. উভয় ডাইক শক্তিশালীকরণ কাজ (প্যাকেজ নং-সৈয়দুপুর/বগুড়া সেচখাল-০১) ঢাকার নিয়াজ মনা জেভি নামে ঠিকাদার প্রতিষ্ঠান ৬ কোটি ৬৫ লক্ষ ৩২ হাজার টাকা দরপত্রে মূল্যে কাজটি ২৪ সালের ১০ নভেম্বর সমাপ্তের শর্তে ২২ সালের ৬ জানুয়ারি মাসে কার্যাদেশ দেয়া হয়।
সরেজমিনে দেখা যায়, বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত কাজ স্থানীয়রা হাত দিলেই উঠে আসছে পিচ পাথর। নিম্নমানের বিটুমিন, পাথর ব্যবহার করা হয়েছে। পূর্বের রাস্তার ধুলো পরিস্কার না করেই তার উপর পিচ ঢালাই করা হয়েছে। ফলে নিম্নমানের কাজ হওয়ায় কয়েকদিনের মধ্যে পিচ উঠে আসছে। হাত দিলেই পাথর উঠে আসছে। অপর দিকে উভয় ডাইক শক্তিশালীকরণের কাজটি সেচ খালের বেড হতে মাটি তুলে বাঁধে দেয়া হয়েছে এবং একোয়ারভুক্ত জমি হতে ভেক্যু দিয়ে মাটি কেটে ডাইকে দেয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এসময় স্থানীয়রা বলেন, আমরা নিম্নমানের কাজ চাই না, আমরা শতভাগ কাজ চাই। লুটপাটের নিম্নমানের কাজের প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন হুমকী দিচ্ছে।
অনিয়ম দুর্নীতির অভিযোগে স্থানীয়রা পরিদর্শন সড়ক ও খালের ডাইকের ঘন্টাব্যাপি মঙ্গলবার মানববন্ধন করেছে। এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য তৈয়ব আলী, আব্দুল মজিদ, সেকেন্দার আলী, নাজমুল হক, রুপালী বেগম, মকবুল হোসেন, সোনা বাবু প্রমুখ।
মধ্যরাজিব ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মজিদ বলেন, দায়সারা কাজেই যেন তাদের কাজ। নিম্নমানের বিটুমিন ও পাথর দিয়ে পরিদর্শন সড়ক করা হয়েছে। দেখেন হাত দিলেই পিচ উঠে আসছে। আমরা ভাল মানের কাজ চাই? স্থানীয় সাবেক মেম্বার তৈয়ব আলী বলেন, আমরা নিমানের কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকজন আমাদের হুমকী দেয়। ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় পানি উন্নয়ন বোর্ডে অবগত করলে তারাও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
কেতা মামুদ বলেন, উভয় ডাইক শক্তিশালীকরণের কাজটি যেন দূর্বলকরণের কাজে পরিণত হয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে সেচখালের বেড হতে মাটি তুলে ডাইকে দিয়েছে এবং একোয়ারভুক্ত জমি থেকে মাটি কেটেও ডাইকে দেয়। অথচ বাহিরে থেকে মাটি এনে ডাইকে দিয়ে শক্তিশালীকরণের কাজটি তাই দূর্বলকরণের কাজে পরিণত হয়েছে। এছাড়া যা লোক দেখানো কাজ হচ্ছে তা মাটির বদলে দেয়া হচ্ছে ধুলা।

বক্তারা পরিদর্শন সড়ক নিম্নমানের কাজ, খালের মাটি কেটে ডাইকের শক্তিশালীকরণের কোটি কোটি টাকা আত্মসাতের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও কাজের শতভাগ গুণগতমানের দাবী জানান।
সাব ঠিকাদার বাসু দেব জানান, আমরা ডাইক শক্তিশালীকরণে ডিজাইন প্রাক্কলন অনযায়অ কাজ করা হচ্ছে। ডাইক শক্তিশালীকরণে একোয়ারভুক্ত জমি ও খালের বেডের মাটি কাটার কথা অস্বীকার করেন।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান ও সহকারী প্রকৌশলী মাহামুদুল হাসানের ফোনে যোগাযোগের জন্য একাধিকবার ফোন দেয়া হলে ফোন রিসিভ করেননি।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,মঙ্গলবার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সেচখালের সংস্কার ও পরিদর্শন সড়ক মেরামত কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ খালের সংস্কার ও পরিদর্শন সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাজীব ব্রীজের কাছে পরিদর্শন সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে এ অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন এলাকাবাসী। পরিদর্শন সড়কের পিচ হাত দিলেই উঠে আসছে সে চিত্র তুলে ধরেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তা প্রধান খালের বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত ও বগুড়া সেচখালের ০ কি. মি. হতে ৬.৩০ কি. মি. উভয় ডাইক শক্তিশালীকরণ কাজ করা হচ্ছে। এসব কাজ আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়ে লুকোচুরিতে কাজ চলছে। পরিদর্শন সড়ক নিম্নমানের কাজ ও উভয় ডাইক শক্তিশালীকরণে সেচ খালের বেড এবং একোয়ারভুক্ত জমি হতে মাটি তুলে লুটপাটের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, তিস্তা প্রধান খালের বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত কাজ (প্যাকেজ নং-সৈয়দপুর/পরিদর্শন-রাস্তা- ১) ঠাকুরগাঁও’র জামাল হোসেন নামে ঠিকাদার ১ কোটি ৩৮ লক্ষ ৪১ হাজার টাকা দরপত্র মূল্যে গত ২২ সালের ২৬ জানুয়ারি কার্যাদেশ প্রাপ্ত হয়ে গত ২৪ সালের ৩০ জুন কাজ সমাপ্তের পত্র দেয়া হয়। অপর দিকে বগুড়া সেচখালের ০ কি. মি. হতে ৬.৩০ কি. মি. উভয় ডাইক শক্তিশালীকরণ কাজ (প্যাকেজ নং-সৈয়দুপুর/বগুড়া সেচখাল-০১) ঢাকার নিয়াজ মনা জেভি নামে ঠিকাদার প্রতিষ্ঠান ৬ কোটি ৬৫ লক্ষ ৩২ হাজার টাকা দরপত্রে মূল্যে কাজটি ২৪ সালের ১০ নভেম্বর সমাপ্তের শর্তে ২২ সালের ৬ জানুয়ারি মাসে কার্যাদেশ দেয়া হয়।
সরেজমিনে দেখা যায়, বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত কাজ স্থানীয়রা হাত দিলেই উঠে আসছে পিচ পাথর। নিম্নমানের বিটুমিন, পাথর ব্যবহার করা হয়েছে। পূর্বের রাস্তার ধুলো পরিস্কার না করেই তার উপর পিচ ঢালাই করা হয়েছে। ফলে নিম্নমানের কাজ হওয়ায় কয়েকদিনের মধ্যে পিচ উঠে আসছে। হাত দিলেই পাথর উঠে আসছে। অপর দিকে উভয় ডাইক শক্তিশালীকরণের কাজটি সেচ খালের বেড হতে মাটি তুলে বাঁধে দেয়া হয়েছে এবং একোয়ারভুক্ত জমি হতে ভেক্যু দিয়ে মাটি কেটে ডাইকে দেয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এসময় স্থানীয়রা বলেন, আমরা নিম্নমানের কাজ চাই না, আমরা শতভাগ কাজ চাই। লুটপাটের নিম্নমানের কাজের প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন হুমকী দিচ্ছে।
অনিয়ম দুর্নীতির অভিযোগে স্থানীয়রা পরিদর্শন সড়ক ও খালের ডাইকের ঘন্টাব্যাপি মঙ্গলবার মানববন্ধন করেছে। এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য তৈয়ব আলী, আব্দুল মজিদ, সেকেন্দার আলী, নাজমুল হক, রুপালী বেগম, মকবুল হোসেন, সোনা বাবু প্রমুখ।
মধ্যরাজিব ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মজিদ বলেন, দায়সারা কাজেই যেন তাদের কাজ। নিম্নমানের বিটুমিন ও পাথর দিয়ে পরিদর্শন সড়ক করা হয়েছে। দেখেন হাত দিলেই পিচ উঠে আসছে। আমরা ভাল মানের কাজ চাই? স্থানীয় সাবেক মেম্বার তৈয়ব আলী বলেন, আমরা নিমানের কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকজন আমাদের হুমকী দেয়। ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় পানি উন্নয়ন বোর্ডে অবগত করলে তারাও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
কেতা মামুদ বলেন, উভয় ডাইক শক্তিশালীকরণের কাজটি যেন দূর্বলকরণের কাজে পরিণত হয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে সেচখালের বেড হতে মাটি তুলে ডাইকে দিয়েছে এবং একোয়ারভুক্ত জমি থেকে মাটি কেটেও ডাইকে দেয়। অথচ বাহিরে থেকে মাটি এনে ডাইকে দিয়ে শক্তিশালীকরণের কাজটি তাই দূর্বলকরণের কাজে পরিণত হয়েছে। এছাড়া যা লোক দেখানো কাজ হচ্ছে তা মাটির বদলে দেয়া হচ্ছে ধুলা।

বক্তারা পরিদর্শন সড়ক নিম্নমানের কাজ, খালের মাটি কেটে ডাইকের শক্তিশালীকরণের কোটি কোটি টাকা আত্মসাতের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও কাজের শতভাগ গুণগতমানের দাবী জানান।
সাব ঠিকাদার বাসু দেব জানান, আমরা ডাইক শক্তিশালীকরণে ডিজাইন প্রাক্কলন অনযায়অ কাজ করা হচ্ছে। ডাইক শক্তিশালীকরণে একোয়ারভুক্ত জমি ও খালের বেডের মাটি কাটার কথা অস্বীকার করেন।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান ও সহকারী প্রকৌশলী মাহামুদুল হাসানের ফোনে যোগাযোগের জন্য একাধিকবার ফোন দেয়া হলে ফোন রিসিভ করেননি।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,মঙ্গলবার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock