পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের জুটিতে আসে ১০৫ রান। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে তামিম গড়েন ৫৩ রানের জুটি, ৩৪ বলে ২৭ করে আউট হন শান্ত।ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূরণ করেন তামিম। ১০৭ বলে ১০৭ করে আউট হন এই ওপেনার। ৪১ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। শেষ পর্যন্ত হৃদয়ের ৪৪ বলে ৪৮ রানে বাংলাদেশের ইনিংস থামে ২৯০ রানে।পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন হারিস রউফ। ১টি করে উইকেট পান শাহিন আফ্রিদি, আবরার আহমেদ।
জবাবে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তাসকিনের শিকার হয়ে ফেরেন শাহিবজাদা ফারহান ও রিজওয়ান। আর মাজ সাদাকাতকে প্যাভিলিয়নের পথ দেখান নাহিদ রানা। চতুর্থ উইকেট জুটিতে ৫০ রান তোলেন অভিষিক্ত গাজী ঘোরি ও আবদুল সামাদ। ১৫ রানের ব্যবধানে আউট হন দুজনই। এরপর সাদ মাসুদকে নিয়ে ৭৯ এবং ফাহিম আশরাফকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন সালমান আলী আগা।
বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠা সালমান ৮৯ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৯৮ বলে ১০৬ রান করে আউট হন এই ব্যাটার, তাতেই যেন জয়ের সুবাস পায় বাংলাদেশ। অন্যপ্রান্তে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি লড়ে যাচ্ছিলেন।

শেষ ওভারে জিততে দরকার ছিল ১৪ রান, পাকিস্তানের হাতে ১ উইকেট। বোলার রিশাদ হোসেন মাত্র ২ রান দিয়ে ফেরান আফ্রিদিকে। পাকিস্তান অলআউট হয় ২৭৯ রানে।

বাংলাদেশের হয়ে তাসকিন পান ৪টি উইকেট। মোস্তাফিজুর রহমান তুলে নেন ৩টি আর নাহিদ রানার শিকার ২ উইকেট।এই জয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উইন্ডিজকে টপকে ১০ থেকে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।
ক্রীড়া ডেস্ক,রোববার ১৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের জুটিতে আসে ১০৫ রান। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে তামিম গড়েন ৫৩ রানের জুটি, ৩৪ বলে ২৭ করে আউট হন শান্ত।ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূরণ করেন তামিম। ১০৭ বলে ১০৭ করে আউট হন এই ওপেনার। ৪১ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। শেষ পর্যন্ত হৃদয়ের ৪৪ বলে ৪৮ রানে বাংলাদেশের ইনিংস থামে ২৯০ রানে।পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন হারিস রউফ। ১টি করে উইকেট পান শাহিন আফ্রিদি, আবরার আহমেদ।
জবাবে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তাসকিনের শিকার হয়ে ফেরেন শাহিবজাদা ফারহান ও রিজওয়ান। আর মাজ সাদাকাতকে প্যাভিলিয়নের পথ দেখান নাহিদ রানা। চতুর্থ উইকেট জুটিতে ৫০ রান তোলেন অভিষিক্ত গাজী ঘোরি ও আবদুল সামাদ। ১৫ রানের ব্যবধানে আউট হন দুজনই। এরপর সাদ মাসুদকে নিয়ে ৭৯ এবং ফাহিম আশরাফকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন সালমান আলী আগা।
বাংলাদেশের গলার কাঁটা হয়ে ওঠা সালমান ৮৯ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৯৮ বলে ১০৬ রান করে আউট হন এই ব্যাটার, তাতেই যেন জয়ের সুবাস পায় বাংলাদেশ। অন্যপ্রান্তে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি লড়ে যাচ্ছিলেন।

শেষ ওভারে জিততে দরকার ছিল ১৪ রান, পাকিস্তানের হাতে ১ উইকেট। বোলার রিশাদ হোসেন মাত্র ২ রান দিয়ে ফেরান আফ্রিদিকে। পাকিস্তান অলআউট হয় ২৭৯ রানে।

বাংলাদেশের হয়ে তাসকিন পান ৪টি উইকেট। মোস্তাফিজুর রহমান তুলে নেন ৩টি আর নাহিদ রানার শিকার ২ উইকেট।এই জয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উইন্ডিজকে টপকে ১০ থেকে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।
ক্রীড়া ডেস্ক,রোববার ১৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO