শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ রাকিব (২৫) এক কনটেন্ট ক্রিয়েটর গুরুতর আহত হয়েছেন।রোববার (১৫ মার্চ) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।আহত রাকিবের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তাদের বাসা পুরান ঢাকার নিমতলি এলাকায়। রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পেশায় একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে।
আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, জাতীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত বিষয় জানার চেষ্টা চলছে।
তবে জানা গেছে, আহত ব্যক্তি কনটেন্ট ক্রিয়েটর।
ঢাকা,রোববার ১৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















