মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার (১৫ মার্চ) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এসব হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ১৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















