কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরনের তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগে সংবাদ সম্নেলন চাল বিতরনে অনিশ্চয়তা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরনের তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ উঠেছে। নীতিমালা লঙ্ঘন করে পুরোনো তালিকা দিয়ে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের প্রতিবাদে একটি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্যরা সংশ্লিষ্ট কর্তপক্ষ ও ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্নেলন করেছে। শনিবার দুপুর ১২ টার দিকে বাহাগিলি ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্নেলন করেন তারা। ফলে উপজেলার ৯ টি ইউনিয়নে চাল বিতরনে অনিশ্চতা দেখা দিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে ২৬ হাজার ২১৪ টি কার্ডের বিপরীতে ২৬২.১৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে বড়ভিটা ইউনিয়নের ২৬৩১ কার্ডের বিপরীতে ২৬.৩১০ মেট্রিকটন,পুটিমারী ৩৩০৬ কার্ডের বিপরীতে ৩৩.০৬০ মেট্রিকটন, নিতাই ২৭৮৭ বিপরীতে ২৭.৮৭০ মেট্রিকটন, বাহাগিলি ২৫১৭ কার্ডের বিপরীতে ২৫.১৭০ মেট্রিকটন, চাঁদখানা ২৬৩১ কার্ডের বিপরীতে ২৬.৩১০, সদর ইউনিয়নে ৩৬২৪ কার্ডের বিপরীতে ৩৬.২৪০ মেট্রিকটন, রণচন্ডি ২৫২৬ কার্ডের বিপরীতে ২৫.২৬০ মেট্রিকটন. গাড়াগ্রাম ২৭৫৪ কার্ডেও বিপরীতে ২৭.৫৪০ মেট্রিকটন, মাগুড়া ৩৪৩৮ কার্ডেও বিপরীতে ৩৪.৩৮০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। দ্রুত সময়ের মধ্যে এসব চাল বিতরনের নিয়ম থাকলেও
এখন পর্যন্ত একটি ইউনিয়নে চাল বিতরন শুরু করা যায়নি। সংবাদ সম্নেলনে বাহাগিলি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্যরা লিখিত বক্তব্যে বলেন, বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন চাল বিতরনের সরকারী নীতিমালা লঙ্ঘন করে সবার অগোচরে পুরোনো তালিকা দিয়ে চাল উত্তোলন করে গোপন স্থানে লুকিয়ে রেখেছেন। নীতিমালায় স্পষ্ট করে বলা আছে চাল বিতরনের পুর্বে প্রতিটি ওয়ার্ডে মানবিক সহায়তা কমিটির মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী যাচাই বাছাই পুর্বক কমিটির স্বাক্ষরিত তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে জমা করে উপজেলা মানবিক সহায়তা কমিটির মিটিং করে তালিকা পাশ হলে তবেই সংশ্লিষ্ট চেয়ারম্যান, প্রশাসক কিংবা সরকারী দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তির নামে ডিও দেয়া হয়। কিন্তু উপজেলা প্রশাসন তা না করে এবং প্রতিটি ওয়ার্ডের মানবিক সহায়তা কমিটির মতামত না নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটনের নামে ডিও দিয়ে দেয়। তিনি চাল উত্তোলন করে কোথায় রেখেছেন তাও আমরা জানিনা। নিয়ম অনুযায়ী চাল উত্তোলন করে ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখতে হবে। তাছাড়া ওই চেয়ারম্যানকে ২৭২/২৬ নং হাইকোর্টের রায়ে অপসারন করা হয়েছে। তাঁরপরেও কিভাবে তাঁর নামে ডিও হয়।

বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন বলেন, নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে। এর বেশি কিছু বলতে পারবনা।
উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ বলেন, গত ১০ মার্চ উপজেলা মানবিক সহায়তা কমিটির মিটিং ডাকা হয়েছিল। ওই মিটিংয়ে নীতিমালা অনুযায়ী চাল বিতরন সম্পন্ন করার কথা বলা হলে মিটিংয়ে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মিটিং শেষ না করেই বের হয়ে যান। পরে উপজেলা নির্বাহী অফিসার কিভাবে কি করেছে তা আমি জানিনা। চাল বিতরনে অনিয়ম দুর্নীতি করতেই এমন সুযোগ করে দেয়া হতে পারে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, চেয়ারম্যানরা যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী চাল বিতরনের জন্য বলা হয়েছে। এখন পর্যন্ত চাল বিতরন শুরু হয়নি কেন প্রশ্ন করলে তিনি বলেন , কিছু সমস্যার কারনে চাল উত্তোলনে দেড়ি হয়েছিল। তবে তিনি বলেন, আজ শনিবার মাগুড়া ও বড়ভিটা ইউনিয়নে বিতরন হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়ার সরকারী নম্বরে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসএ্যাপে মেসেজ পাঠালেও তিনি কোন রিপ্লাই না দেয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,শনিবার ১৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরনের তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগে সংবাদ সম্নেলন চাল বিতরনে অনিশ্চয়তা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরনের তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ উঠেছে। নীতিমালা লঙ্ঘন করে পুরোনো তালিকা দিয়ে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের প্রতিবাদে একটি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্যরা সংশ্লিষ্ট কর্তপক্ষ ও ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্নেলন করেছে। শনিবার দুপুর ১২ টার দিকে বাহাগিলি ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্নেলন করেন তারা। ফলে উপজেলার ৯ টি ইউনিয়নে চাল বিতরনে অনিশ্চতা দেখা দিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে ২৬ হাজার ২১৪ টি কার্ডের বিপরীতে ২৬২.১৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে বড়ভিটা ইউনিয়নের ২৬৩১ কার্ডের বিপরীতে ২৬.৩১০ মেট্রিকটন,পুটিমারী ৩৩০৬ কার্ডের বিপরীতে ৩৩.০৬০ মেট্রিকটন, নিতাই ২৭৮৭ বিপরীতে ২৭.৮৭০ মেট্রিকটন, বাহাগিলি ২৫১৭ কার্ডের বিপরীতে ২৫.১৭০ মেট্রিকটন, চাঁদখানা ২৬৩১ কার্ডের বিপরীতে ২৬.৩১০, সদর ইউনিয়নে ৩৬২৪ কার্ডের বিপরীতে ৩৬.২৪০ মেট্রিকটন, রণচন্ডি ২৫২৬ কার্ডের বিপরীতে ২৫.২৬০ মেট্রিকটন. গাড়াগ্রাম ২৭৫৪ কার্ডেও বিপরীতে ২৭.৫৪০ মেট্রিকটন, মাগুড়া ৩৪৩৮ কার্ডেও বিপরীতে ৩৪.৩৮০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। দ্রুত সময়ের মধ্যে এসব চাল বিতরনের নিয়ম থাকলেও
এখন পর্যন্ত একটি ইউনিয়নে চাল বিতরন শুরু করা যায়নি। সংবাদ সম্নেলনে বাহাগিলি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্যরা লিখিত বক্তব্যে বলেন, বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন চাল বিতরনের সরকারী নীতিমালা লঙ্ঘন করে সবার অগোচরে পুরোনো তালিকা দিয়ে চাল উত্তোলন করে গোপন স্থানে লুকিয়ে রেখেছেন। নীতিমালায় স্পষ্ট করে বলা আছে চাল বিতরনের পুর্বে প্রতিটি ওয়ার্ডে মানবিক সহায়তা কমিটির মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী যাচাই বাছাই পুর্বক কমিটির স্বাক্ষরিত তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে জমা করে উপজেলা মানবিক সহায়তা কমিটির মিটিং করে তালিকা পাশ হলে তবেই সংশ্লিষ্ট চেয়ারম্যান, প্রশাসক কিংবা সরকারী দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তির নামে ডিও দেয়া হয়। কিন্তু উপজেলা প্রশাসন তা না করে এবং প্রতিটি ওয়ার্ডের মানবিক সহায়তা কমিটির মতামত না নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটনের নামে ডিও দিয়ে দেয়। তিনি চাল উত্তোলন করে কোথায় রেখেছেন তাও আমরা জানিনা। নিয়ম অনুযায়ী চাল উত্তোলন করে ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখতে হবে। তাছাড়া ওই চেয়ারম্যানকে ২৭২/২৬ নং হাইকোর্টের রায়ে অপসারন করা হয়েছে। তাঁরপরেও কিভাবে তাঁর নামে ডিও হয়।

বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন বলেন, নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে। এর বেশি কিছু বলতে পারবনা।
উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ বলেন, গত ১০ মার্চ উপজেলা মানবিক সহায়তা কমিটির মিটিং ডাকা হয়েছিল। ওই মিটিংয়ে নীতিমালা অনুযায়ী চাল বিতরন সম্পন্ন করার কথা বলা হলে মিটিংয়ে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মিটিং শেষ না করেই বের হয়ে যান। পরে উপজেলা নির্বাহী অফিসার কিভাবে কি করেছে তা আমি জানিনা। চাল বিতরনে অনিয়ম দুর্নীতি করতেই এমন সুযোগ করে দেয়া হতে পারে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, চেয়ারম্যানরা যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী চাল বিতরনের জন্য বলা হয়েছে। এখন পর্যন্ত চাল বিতরন শুরু হয়নি কেন প্রশ্ন করলে তিনি বলেন , কিছু সমস্যার কারনে চাল উত্তোলনে দেড়ি হয়েছিল। তবে তিনি বলেন, আজ শনিবার মাগুড়া ও বড়ভিটা ইউনিয়নে বিতরন হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়ার সরকারী নম্বরে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসএ্যাপে মেসেজ পাঠালেও তিনি কোন রিপ্লাই না দেয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,শনিবার ১৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO