রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে হাসপাতালে যান তিনি।
এ সময় ডা. শফিকুর রহমান হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।পাশাপাশি মহান রবের দরবারে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন জামায়াত আমির।
ঢাকা,বৃহস্পতিবার ১২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















