বিএনপি থেকে পদত্যাগ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় ‘নিরপেক্ষতার জন্য’ বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করার কথা জানান তিনি।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, সবার আগে বাংলাদেশ, এ হোক আমাদের মূলমন্ত্র।স্পিকার বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়।
ঢাকা,বৃহস্পতিবার ১২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















