সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পেলো না পাকিস্তান

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পেলো না পাকিস্তান। নাহিদ রানা-তানজিদ তামিমদের দিনে একেবারে নাস্তানাবুদ সফরকারীরা।মিরপুরে বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৪.৫ ওভার হাতে রেখেই পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের আগ্রাসী ফিফটিতে ২ উইকেট হারিয়ে ১৫.১ ওভারে জয় তুলে নেয় লাল সবুজরা। ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৭ রানে অপরাজিত ছিলেন তানজিদ তামিম। বল হাতে এদিন ৫ উইকেট নিয়ে সফরকারীদের ১১৪ রানে গুঁড়িয়ে দিয়েছিলেন নাহিদ রানা।

লক্ষ্য সহজ হলেও শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশি ব্যাটাররা। বিশেষ করে তানজিদ হাসান তামিমের কল্যাণে প্রথম দুই ওভারেই ২৫ রান তুলে নেয় লাল সবুজরা। ১০ বলে ৪ রান করে ইনিংসের তৃতীয় ওভারে ক্যাচ দিয়ে ফেলেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে তানজিদ তামিমকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ১০ ওভারের মধ্যে ৮১ রানে পৌঁছে যায় স্বাগতিকরা। ৫ চার ও ৪ ছক্কায় মাত্র ৩২ ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন তানজিদ। তার সঙ্গে ৮২ রানের জুটি গড়ে দলীয় ১০৯ রানে বিদায় নেন শান্ত। ৩৩ বলে ৫ চারের মারে ২৭ রান করেন তিনি। অন্যদিকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানর আগুনঝরা বোলিংয়ে বিধ্বস্ত হয় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। একাই শুরুর ৫ উইকেট নিয়ে সফরকারীদের রানের গতি থামিয়ে দেন টাইগার পেসার। এরপর টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আরও চাপ বাড়ান। টানা ৩ উইকেট তুলে নেন তিনি। শেষ ২ উইকেট ভাগাভাগি করে নেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের পক্ষে ৪৭ রান খরচায় ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। ৩৮ বলে ৪ চারের মারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সাহিবজাদা ফারহান।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল নাহিদ ৭ ওভারে ২৪ রান খরচায় ৫ উইকেট নেন। মিরাজ ১০ ওভার বল করে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন।
ক্রীড়া ডেস্ক,বুধবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পেলো না পাকিস্তান

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পেলো না পাকিস্তান। নাহিদ রানা-তানজিদ তামিমদের দিনে একেবারে নাস্তানাবুদ সফরকারীরা।মিরপুরে বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৪.৫ ওভার হাতে রেখেই পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের আগ্রাসী ফিফটিতে ২ উইকেট হারিয়ে ১৫.১ ওভারে জয় তুলে নেয় লাল সবুজরা। ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৭ রানে অপরাজিত ছিলেন তানজিদ তামিম। বল হাতে এদিন ৫ উইকেট নিয়ে সফরকারীদের ১১৪ রানে গুঁড়িয়ে দিয়েছিলেন নাহিদ রানা।

লক্ষ্য সহজ হলেও শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশি ব্যাটাররা। বিশেষ করে তানজিদ হাসান তামিমের কল্যাণে প্রথম দুই ওভারেই ২৫ রান তুলে নেয় লাল সবুজরা। ১০ বলে ৪ রান করে ইনিংসের তৃতীয় ওভারে ক্যাচ দিয়ে ফেলেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে তানজিদ তামিমকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ১০ ওভারের মধ্যে ৮১ রানে পৌঁছে যায় স্বাগতিকরা। ৫ চার ও ৪ ছক্কায় মাত্র ৩২ ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন তানজিদ। তার সঙ্গে ৮২ রানের জুটি গড়ে দলীয় ১০৯ রানে বিদায় নেন শান্ত। ৩৩ বলে ৫ চারের মারে ২৭ রান করেন তিনি। অন্যদিকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানর আগুনঝরা বোলিংয়ে বিধ্বস্ত হয় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। একাই শুরুর ৫ উইকেট নিয়ে সফরকারীদের রানের গতি থামিয়ে দেন টাইগার পেসার। এরপর টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আরও চাপ বাড়ান। টানা ৩ উইকেট তুলে নেন তিনি। শেষ ২ উইকেট ভাগাভাগি করে নেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের পক্ষে ৪৭ রান খরচায় ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। ৩৮ বলে ৪ চারের মারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সাহিবজাদা ফারহান।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল নাহিদ ৭ ওভারে ২৪ রান খরচায় ৫ উইকেট নেন। মিরাজ ১০ ওভার বল করে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন।
ক্রীড়া ডেস্ক,বুধবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO