আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় বসতে যাচ্ছে নবনির্বাচিত সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনের প্রথম দিনেই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহাসিক এই অধিবেশনের সূচনা হবে।
ঢাকা,বুধবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















