কিশোরগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য সরবরাহের কাজ না পাওয়ায় উপজেলা স্বাস্থ্য ও েপরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক সন্ত্রাসী হামলা এবং মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে সকল চিকিৎসক, সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন ও কর্মবিরতী পালন করে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে সন্ত্রাসী হামলা ও মব সৃষ্টির প্রতিবাদে ৩০ মিনিট ব্যাপি মানববন্ধন ও কর্মবিরতী পালন করে। এসময় বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা: গোলাম মওলা, ইপিআই কর্মকর্তা আমিরুজ্জামান, ক্যাশিয়ার
বুলবুল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, মঙ্গলবার দুপুরে পথ্য সরবরাহের কাজ না পাওয়ায় সন্ত্রাসী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মেধা কন্সট্রাকশনকে কাজ দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে গিয়ে চাপ দেয় বিএনপির নামে কিছু সন্ত্রাসী। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা ও মব সৃষ্টি করে। তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। তারা জানান, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের
গ্রেফতার করা না হলে স্থায়ীভাবে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেয়া হবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছানুর রহমান, বিএনপি নেতা তোফায়েল হোসেন লায়নসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেবের রুমে গিয়ে আঙ্গুল দেখিয়ে উত্তোজিত কথা বলছে। এসময় তারা বার বার আঙ্গুল তুলে হুমকী দেয়। তারা বার বার রুমের ভিতর প্রবেশ করে হুমকী দেয়ার সময় এক পর্যায়ে টেবিলে থাপ্পর দেয়। এর প্রেক্ষিতে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সন্ত্রাসী হামলা ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী করেছে। উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছানুর রহমান জানান, পথ্য সরবরাহের টেন্ডারের অনিয়ম ও হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে কথা বলতে যাই আমরা। তারা কোন নিয়মনীতি না মেনে তালিকায় থাকা ৮ নং ক্রমিকের
ঠিকাদারী প্রতিষ্ঠানকে পথ্য সরবরাহের কাজ দিয়েছে। এসময় উত্তোজিত হয়ে টেবিলে থাপ্পর দেয়ার কথা স্বীকার করলে হামলা ও মব সৃষ্টির কথা অস্বীকার করেন।
তিনি এক পর্যায়ে বলেন, এ বিষয়ে ঠিকাদারসহ আমরা রংপুরে পরিচালক মহোদয়ের সাথেও কথা বলেছি। তিনি আরও জানান, হাসপাতালে টেষ্ট, এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকলেও হাসপাতালে ব্যবসা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব জানান, মঙ্গলবার তারা আমার রুমে এসে তাদের মনোনিত ঠিকাদারকে পথ্য সরবরাহের কাজ দেয়ার চাপ দেয়। আমি অনলাইন প্রক্রিয়ায় ঠিকাদার নির্বাচন করা হয় বললে তারা উত্তোজিত হয়ে হুমকী দিতে থাকে। এক পর্যায়ে টেবিলের গøাসে থাপ্পর দেয় ও মব সৃষ্টির পায়তারা করে। এ বিষয়ে আমি থানায় ও উর্দ্ধতন কর্তপক্ষকে তাৎক্ষনিক অবহিত করেছি।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,বুধবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ হাসপাতালে স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা-মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য সরবরাহের কাজ না পাওয়ায় উপজেলা স্বাস্থ্য ও েপরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক সন্ত্রাসী হামলা এবং মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে সকল চিকিৎসক, সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন ও কর্মবিরতী পালন করে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে সন্ত্রাসী হামলা ও মব সৃষ্টির প্রতিবাদে ৩০ মিনিট ব্যাপি মানববন্ধন ও কর্মবিরতী পালন করে। এসময় বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা: গোলাম মওলা, ইপিআই কর্মকর্তা আমিরুজ্জামান, ক্যাশিয়ার
বুলবুল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, মঙ্গলবার দুপুরে পথ্য সরবরাহের কাজ না পাওয়ায় সন্ত্রাসী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মেধা কন্সট্রাকশনকে কাজ দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে গিয়ে চাপ দেয় বিএনপির নামে কিছু সন্ত্রাসী। এক পর্যায়ে সন্ত্রাসীরা হামলা ও মব সৃষ্টি করে। তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। তারা জানান, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের
গ্রেফতার করা না হলে স্থায়ীভাবে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেয়া হবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছানুর রহমান, বিএনপি নেতা তোফায়েল হোসেন লায়নসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেবের রুমে গিয়ে আঙ্গুল দেখিয়ে উত্তোজিত কথা বলছে। এসময় তারা বার বার আঙ্গুল তুলে হুমকী দেয়। তারা বার বার রুমের ভিতর প্রবেশ করে হুমকী দেয়ার সময় এক পর্যায়ে টেবিলে থাপ্পর দেয়। এর প্রেক্ষিতে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সন্ত্রাসী হামলা ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতী করেছে। উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছানুর রহমান জানান, পথ্য সরবরাহের টেন্ডারের অনিয়ম ও হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে কথা বলতে যাই আমরা। তারা কোন নিয়মনীতি না মেনে তালিকায় থাকা ৮ নং ক্রমিকের
ঠিকাদারী প্রতিষ্ঠানকে পথ্য সরবরাহের কাজ দিয়েছে। এসময় উত্তোজিত হয়ে টেবিলে থাপ্পর দেয়ার কথা স্বীকার করলে হামলা ও মব সৃষ্টির কথা অস্বীকার করেন।
তিনি এক পর্যায়ে বলেন, এ বিষয়ে ঠিকাদারসহ আমরা রংপুরে পরিচালক মহোদয়ের সাথেও কথা বলেছি। তিনি আরও জানান, হাসপাতালে টেষ্ট, এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকলেও হাসপাতালে ব্যবসা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব জানান, মঙ্গলবার তারা আমার রুমে এসে তাদের মনোনিত ঠিকাদারকে পথ্য সরবরাহের কাজ দেয়ার চাপ দেয়। আমি অনলাইন প্রক্রিয়ায় ঠিকাদার নির্বাচন করা হয় বললে তারা উত্তোজিত হয়ে হুমকী দিতে থাকে। এক পর্যায়ে টেবিলের গøাসে থাপ্পর দেয় ও মব সৃষ্টির পায়তারা করে। এ বিষয়ে আমি থানায় ও উর্দ্ধতন কর্তপক্ষকে তাৎক্ষনিক অবহিত করেছি।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,বুধবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO