রাজধানীর লালবাগ থানা এলাকার ডুরি আঙ্গুল লেনের নির্মাণাধীন ভবন থেকে মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে খবর পেয়ে লালবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু মিত্র জানান, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে আমাদের ধারণা।মৃত ব্যক্তির শরীরে বিভন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভবনে ফেলে পালিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং মাদক বিক্রিও করতেন। এর আগে লালবাগ থানা তাকে কয়েকবার আটক করেছিল।
ঢাকা,মঙ্গলবার ১০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















