ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র

ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু করে তারা। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৯০ জন। এরমধ্যে প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ৫৩ জন। এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা করেছে দেশটি। হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা করেছে ইরান। এদিকে হামলায় ইরানের প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের নিহত হওয়ার খবর অস্বীকার করেছে দেশটি।ইসরাইলি-মার্কিন যৌথ হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৯০ জন আহত হয়েছেন। হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় ফার্স নিউজ এজেন্সি।

প্রতিবেদন মতে, হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান জানিয়েছেন, হরমোজগানের মিনাব ও জাস্ক শহরে হামলায় অন্তত ৭০ জন মারা গেছেন এবং ৯০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ৫৩ শিক্ষার্থী রয়েছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরও ৬০ জন।

সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

নগরীর একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে যে শনিবার সকালে ইসরাইল ওই স্কুলে সরাসরি হামলা করেছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার দেশটিতে মার্কিন-ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা এবং দেশটির সেনাপ্রধান নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডেপুটি নির্বাহী মোহাম্মদ জাফর কায়েম্পানাহ এক্স এক্সটারনালে এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ২৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র

ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু করে তারা। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৯০ জন। এরমধ্যে প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ৫৩ জন। এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা করেছে দেশটি। হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা করেছে ইরান। এদিকে হামলায় ইরানের প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের নিহত হওয়ার খবর অস্বীকার করেছে দেশটি।ইসরাইলি-মার্কিন যৌথ হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৯০ জন আহত হয়েছেন। হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে স্থানীয় ফার্স নিউজ এজেন্সি।

প্রতিবেদন মতে, হরমোজগান মেডিকেল সায়েন্সেসের প্রধান জানিয়েছেন, হরমোজগানের মিনাব ও জাস্ক শহরে হামলায় অন্তত ৭০ জন মারা গেছেন এবং ৯০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে মিনাবের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ৫৩ শিক্ষার্থী রয়েছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরও ৬০ জন।

সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

নগরীর একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে যে শনিবার সকালে ইসরাইল ওই স্কুলে সরাসরি হামলা করেছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার দেশটিতে মার্কিন-ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা এবং দেশটির সেনাপ্রধান নিহত হওয়ার খবর অস্বীকার করেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ডেপুটি নির্বাহী মোহাম্মদ জাফর কায়েম্পানাহ এক্স এক্সটারনালে এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ২৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO