ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হামলা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে।
তেহরানের বাসিন্দারা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ইরানের রাজধানীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পেয়েছে।সবশেষ পাওয়া খবর, হামলা চালানো হয়েছে দেশটির মিনিস্ট্রি অফ ইনটেলিজেন্সে। যেটি ইরানের গোয়েন্দা বিভাগের যাবতীয় কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু। এছাড়া হামলা চালানো হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ২৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















