প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক অভিযানে গিয়ে পুলিশ এক ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে

রাজধানীর একটি স্কুল পড়ুয়া ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে তিনি চলে যান প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনাসামনি পেয়ে বিপদের বিষয়টি জানান প্রধানমন্ত্রীকে। খবর শুনেই প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ফোনকল করেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে।তার নির্দেশে তাৎক্ষণিক অভিযানে গিয়ে পুলিশ এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করে ওই স্কুলছাত্রকে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ডিসি মো. মাসুদ আলম নিজেই বাংলানিউজকে ঘটনাটি জানান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসার পাশাপাশি অনেকে পুলিশের দ্রুত পদক্ষেপেরও কৃতিত্ব দিচ্ছেন।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল আনুমানিক ৪টার দিকে ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে ফোনকল করে একজন স্কুলছাত্র অপহরণের বিষয়টি অবহিত করেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ফোনকল পাওয়ার সঙ্গে সঙ্গেই ডিসি মাসুদ আলম অপহৃত স্কুলছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর দ্রুত একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক ঘণ্টার মধ্যেই ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

খিলগাঁওয়ের জোড়পুকুর চামেলীবাগ এলাকার একটি বহুতল নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে বিকেল ৫টার দিকে অপহৃত স্কুলছাত্রটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।উদ্ধার পরবর্তী সতর্কতা হিসেবে শিক্ষার্থীকে একটি হাসপাতালে নিয়ে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে কোনো অপহরণকারীকে পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা,মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক অভিযানে গিয়ে পুলিশ এক ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে

রাজধানীর একটি স্কুল পড়ুয়া ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে তিনি চলে যান প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনাসামনি পেয়ে বিপদের বিষয়টি জানান প্রধানমন্ত্রীকে। খবর শুনেই প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ফোনকল করেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে।তার নির্দেশে তাৎক্ষণিক অভিযানে গিয়ে পুলিশ এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করে ওই স্কুলছাত্রকে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ডিসি মো. মাসুদ আলম নিজেই বাংলানিউজকে ঘটনাটি জানান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসার পাশাপাশি অনেকে পুলিশের দ্রুত পদক্ষেপেরও কৃতিত্ব দিচ্ছেন।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল আনুমানিক ৪টার দিকে ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে ফোনকল করে একজন স্কুলছাত্র অপহরণের বিষয়টি অবহিত করেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ফোনকল পাওয়ার সঙ্গে সঙ্গেই ডিসি মাসুদ আলম অপহৃত স্কুলছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর দ্রুত একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক ঘণ্টার মধ্যেই ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

খিলগাঁওয়ের জোড়পুকুর চামেলীবাগ এলাকার একটি বহুতল নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে বিকেল ৫টার দিকে অপহৃত স্কুলছাত্রটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।উদ্ধার পরবর্তী সতর্কতা হিসেবে শিক্ষার্থীকে একটি হাসপাতালে নিয়ে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে কোনো অপহরণকারীকে পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা,মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock