নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন-বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।
নিহতরা হলেন-বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে দুই গ্রুপের মাঝে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
নড়াইল,সোমবার ২৩ ফেব্রুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















