রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজ গ্রেপ্তার, হাতকড়া পরিয়ে মাইকিং পুলিশের

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগে ফারুক ওরফে কালা ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর হাতকড়া পরানো অবস্থায় তাকে নিয়ে এলাকায় চাঁদাবাজবিরোধী মাইকিংও করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ফারুক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে হুমকি দিচ্ছিলেন।সম্প্রতি এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে।
এসি আরও জানান, ফারুকের হুমকি দেওয়ার কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গণমাধ্যমে বিষয়টি প্রকাশ ও ভিডিও ভাইরাল হওয়ার পর ফারুক আত্মগোপনে চলে যান।

অভিযানের মাধ্যমে তাকে আটক করে মোহাম্মদপুরে নিয়ে আসা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ গ্রেপ্তার ফারুককে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিং করেন। এ সময় তিনি বলেন, কেউ চাঁদা দেবেন না। চাঁদাবাজ দেখলে প্রতিরোধ করুন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ঢাকা,রোববার ২২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজ গ্রেপ্তার, হাতকড়া পরিয়ে মাইকিং পুলিশের

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগে ফারুক ওরফে কালা ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর হাতকড়া পরানো অবস্থায় তাকে নিয়ে এলাকায় চাঁদাবাজবিরোধী মাইকিংও করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ফারুক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে হুমকি দিচ্ছিলেন।সম্প্রতি এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে।
এসি আরও জানান, ফারুকের হুমকি দেওয়ার কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গণমাধ্যমে বিষয়টি প্রকাশ ও ভিডিও ভাইরাল হওয়ার পর ফারুক আত্মগোপনে চলে যান।

অভিযানের মাধ্যমে তাকে আটক করে মোহাম্মদপুরে নিয়ে আসা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ গ্রেপ্তার ফারুককে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিং করেন। এ সময় তিনি বলেন, কেউ চাঁদা দেবেন না। চাঁদাবাজ দেখলে প্রতিরোধ করুন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ঢাকা,রোববার ২২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO