নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, পহেলা বৈশাখ অর্থাৎ আগামী ১৪ এপ্রিলের আগে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ইসি ভবনে নিজ দপ্তর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ঝড়-বৃষ্টির কারণে আমরা পরিকল্পনা করছি বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই নির্বাচন আয়োজন করব।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একসঙ্গে একটির বেশি আসন থেকে সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। তারেক রহমান গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
সংবিধান অনুযাযী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে তার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন।
ঢাকা,রোববার ২২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















