তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে পঞ্চম বারের মতো সরকার গঠন করল দলটি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মন্ত্রিসভার শপথের আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করার রাষ্ট্রপতি।
শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগেসহ বিভিন্ন বিদেশের প্রতিনিধি, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি, কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















