জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা বিভাগের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ৩৬০ জন বিজিবি সদস্য নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবি সদরদপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল থেকেই জাতীয় সংসদ ভবন চত্বর এলাকায় শপথ অনুষ্ঠানকে ঘিরে বাড়তি নিরাপত্তার জন্য ১২ প্লাটুন, অর্থাৎ ৩৬০ সদস্য মোতায়েন করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ঢাকা,মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















