রাজধানীর আগামাসি লেনের আগা সাদেক রোড এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। সাত তলা ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ঢাকা,সোমবার ১৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















