গাজীপুর মহানগরে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঝুট গুদামের আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এলাকাবাসী জানায়, আমবাগ ঈদগাঁ মাঠে পশ্চিম পাশে মো. শাহজাহান মিয়ার মালিকানাধীনসহ দুইটি ঝুট গুদামে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও একটি গুদামে ছড়িয়ে পড়ে।পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসসহ আশপাশের ফায়ার সার্ভিসে চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, টিনশেডের তৈরি দুইটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
গাজীপুর,শুক্রবার ১৩ ফেব্রুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















