সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের জন্য বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। নির্বাচিত হলে ১ কোটি কর্মসংস্থান, বেকার ভাতা ও প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তারেক রহমান এসব কথা বলেন।ভাষণে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ রাষ্ট্র গড়ার রূপরেখা তুলে ধরেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা ও আন্দোলনের পটভূমি
বক্তব্যের শুরুতে তারেক রহমান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং গত দেড় দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ১৪ শতাধিক মানুষ শহীদ হয়েছেন। আমরা তাদের স্বপ্ন বৃথা যেতে দিতে পারি না।

শহীদদের আকাঙ্ক্ষিত একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
১ কোটি কর্মসংস্থান ও বেকার ভাতা
দেশের তরুণ প্রজন্মের জন্য বড় ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামী ৫ বছরে দেশে ও বিদেশে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আইটি সেক্টর, ফ্রিল্যান্সিং ও কুটির শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও ঘোষণা করেন, স্নাতক ডিগ্রিধারী শিক্ষিত বেকারদের জন্য চাকরি না হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১ বছর মেয়াদী ‘বিশেষ আর্থিক ভাতা’ দেওয়া হবে।
নারীর ক্ষমতায়ন ও ‘ফ্যামিলি কার্ড’
তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আমরা প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করব। নিম্ন আয়ের পরিবারগুলোকে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা বা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে। এ ছাড়া কর্মজীবী নারীদের জন্য ডে-কেয়ার সেন্টার ও যাতায়াতের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহনের পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষক ও শ্রমিকদের জন্য ‘ফার্মার্স কার্ড’
কৃষকদের স্বার্থ রক্ষায় বিএনপি ‘ফার্মার্স কার্ড’ প্রবর্তন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-এই নীতিতে আমরা কৃষকদের সরাসরি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেব। শ্রমের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।’

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুনর্বহাল
ধর্মীয় মূল্যবোধের বিষয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরে সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এটি পুনরায় সংবিধানে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সম্মানি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রশাসন ও প্রবাসীদের জন্য পরিকল্পনা
প্রশাসনকে দলীয়করণমুক্ত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল ঘোষণা করা হবে। এ ছাড়া প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের ঘোষণা দেন তিনি, যার মাধ্যমে বিমানবন্দরে হয়রানি বন্ধ ও বিনিয়োগে বিশেষ সুবিধা পাওয়া যাবে।

অতীতের ভুল থেকে শিক্ষা
বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বিএনপির বিগত দিনের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতি দমনে বিএনপি সরকার সর্বোচ্চ কঠোর হবে।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য। আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন, আর আপনাদের দায়িত্ব নেবে বিএনপি সরকার।

বক্তব্যের শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ স্লোগান দিয়ে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
ঢাকা,সোমবার ৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের জন্য বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। নির্বাচিত হলে ১ কোটি কর্মসংস্থান, বেকার ভাতা ও প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তারেক রহমান এসব কথা বলেন।ভাষণে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ রাষ্ট্র গড়ার রূপরেখা তুলে ধরেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা ও আন্দোলনের পটভূমি
বক্তব্যের শুরুতে তারেক রহমান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং গত দেড় দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ১৪ শতাধিক মানুষ শহীদ হয়েছেন। আমরা তাদের স্বপ্ন বৃথা যেতে দিতে পারি না।

শহীদদের আকাঙ্ক্ষিত একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
১ কোটি কর্মসংস্থান ও বেকার ভাতা
দেশের তরুণ প্রজন্মের জন্য বড় ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামী ৫ বছরে দেশে ও বিদেশে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আইটি সেক্টর, ফ্রিল্যান্সিং ও কুটির শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও ঘোষণা করেন, স্নাতক ডিগ্রিধারী শিক্ষিত বেকারদের জন্য চাকরি না হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১ বছর মেয়াদী ‘বিশেষ আর্থিক ভাতা’ দেওয়া হবে।
নারীর ক্ষমতায়ন ও ‘ফ্যামিলি কার্ড’
তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আমরা প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করব। নিম্ন আয়ের পরিবারগুলোকে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা বা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে। এ ছাড়া কর্মজীবী নারীদের জন্য ডে-কেয়ার সেন্টার ও যাতায়াতের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহনের পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষক ও শ্রমিকদের জন্য ‘ফার্মার্স কার্ড’
কৃষকদের স্বার্থ রক্ষায় বিএনপি ‘ফার্মার্স কার্ড’ প্রবর্তন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-এই নীতিতে আমরা কৃষকদের সরাসরি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেব। শ্রমের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।’

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুনর্বহাল
ধর্মীয় মূল্যবোধের বিষয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি অন্তর্ভুক্ত করেছিলেন, যা পরে সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এটি পুনরায় সংবিধানে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সম্মানি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রশাসন ও প্রবাসীদের জন্য পরিকল্পনা
প্রশাসনকে দলীয়করণমুক্ত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল ঘোষণা করা হবে। এ ছাড়া প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের ঘোষণা দেন তিনি, যার মাধ্যমে বিমানবন্দরে হয়রানি বন্ধ ও বিনিয়োগে বিশেষ সুবিধা পাওয়া যাবে।

অতীতের ভুল থেকে শিক্ষা
বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বিএনপির বিগত দিনের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতি দমনে বিএনপি সরকার সর্বোচ্চ কঠোর হবে।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য। আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন, আর আপনাদের দায়িত্ব নেবে বিএনপি সরকার।

বক্তব্যের শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ স্লোগান দিয়ে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
ঢাকা,সোমবার ৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO