কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ৬ শত গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা :- নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখল, গাছ কাটা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (৮ফেব্রুয়ারি ২০২৬) কিশোরগঞ্জ প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ভুক্তভোগী পরিবারের পক্ষে মমিনুর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তফসীল বর্ণিত সিএস খতিয়ান নং-৪০৬, এস এ খতিয়ান নং-৪৯০, ৪৯১, যার দাগ নং-৩৫৭৬, ৫০৩, ৩৫৭৮, ৫০২, জমির পরিমাণ- ৬ একর ৭১ শতাংশ সম্পত্তি আমিসহ ওয়ারিশগণ ২ একর ৪০ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছি। কিন্তু ভুলবসত বিএস রেকর্ডে আমাদের প্রতিপক্ষ দবির উদ্দিন গংদের নামে ২ একর ৪০ শতাংশ জমি বেশি রেকর্ড হয়। আমরা বিষয়টি জানতে পেরে নীলফামারী ল্যান্ডসার্ভে  ট্রাইবুনালে রেকর্ড সংশোধন ও একটি বাটোয়ারা মামলা করেছি। কিন্তু প্রতিপক্ষ উল্লেখিত জমি সহকারী কমিশনার (ভূমি) কিশোরগঞ্জ নীলফামারীকে এক তরফা কাগজপত্র দেখিয়ে জমি জবর দখল করার নির্দেশ নিয়েছে বলে তারা প্রচার করে। গত ৩ ফেব্রুয়ারি আওয়ামীলীগ নেতা শরিফুল ও দবির উদ্দিন গং দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে জমি জোরপূর্বক দখল করেন। এসময় আমাদের জমিতে লাগানো ৬০টি ইউক্লিপটাস ও ৬০০ টি কলার গাছ প্রতিপক্ষরা কর্তন করে তছনছ করেছে। প্রতিপক্ষরা গাছ কর্তনসহ আলু, ভুট্টা,মরচি,পেয়াঁজ ক্ষেতের ফসল ও শীমের মাচাং নষ্ট করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করেন। তাদের তান্ডবের প্রতিবাদ করতে গেলে নারীসহ পরিবারের সদস্যদের মারধর করে ৬৫ হাজার টাকা ও স্বর্ণের চেইন কেড়ে নিয়েছে। এতে ৯ জন গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং রংপুর মেডিকেল কলেজে ৫ জন চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ সম্মলেনে আরও অভিযোগ করেন, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ও ওয়ার্ড আওয়ামীলীগের পদধারী প্রভাবশালী নেতা। তারা গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমাদের জমি তাদের দাবী করে দখল করে চাষ করেছে। প্রতিপক্ষ দবির উদ্দিন কেশবা ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য, শরিফুল ইসলাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তারা বিগত দিনে আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে আমাদের ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা এর আগেও করেছেন। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠুতদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রায় ৪০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

অভিযুক্ত দবির উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, পৈত্রিক সূত্রে জমি গুলো আমাদের। কিন্তু তারা ২ বছর আগে জোরপূর্বক দখল করে বাড়ী-ঘর, গাছ, বাগান করেছে। আমরা এসিল্যান্ডকে কাগজপত্র দেখাতে পারলেও তারা কোন কাগজ দেখাতে পারেনি। আমরা আমাদের জমি উদ্ধার করেছি। আমাকে আওয়ামীলীগের কমিটিতে জোরপূর্বক নাম দিয়েছে। বিরোধপূর্ণ জমি নিয়ে মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।

শাহজাহান সিরাজ  /কিশোরগঞ্জ, নীলফামারী/

নীলফামারী, শনিবার, ৮ ফেব্রুয়ারিএইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ৬ শত গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ৬ শত গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা :- নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখল, গাছ কাটা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (৮ফেব্রুয়ারি ২০২৬) কিশোরগঞ্জ প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ভুক্তভোগী পরিবারের পক্ষে মমিনুর রহমান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তফসীল বর্ণিত সিএস খতিয়ান নং-৪০৬, এস এ খতিয়ান নং-৪৯০, ৪৯১, যার দাগ নং-৩৫৭৬, ৫০৩, ৩৫৭৮, ৫০২, জমির পরিমাণ- ৬ একর ৭১ শতাংশ সম্পত্তি আমিসহ ওয়ারিশগণ ২ একর ৪০ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছি। কিন্তু ভুলবসত বিএস রেকর্ডে আমাদের প্রতিপক্ষ দবির উদ্দিন গংদের নামে ২ একর ৪০ শতাংশ জমি বেশি রেকর্ড হয়। আমরা বিষয়টি জানতে পেরে নীলফামারী ল্যান্ডসার্ভে  ট্রাইবুনালে রেকর্ড সংশোধন ও একটি বাটোয়ারা মামলা করেছি। কিন্তু প্রতিপক্ষ উল্লেখিত জমি সহকারী কমিশনার (ভূমি) কিশোরগঞ্জ নীলফামারীকে এক তরফা কাগজপত্র দেখিয়ে জমি জবর দখল করার নির্দেশ নিয়েছে বলে তারা প্রচার করে। গত ৩ ফেব্রুয়ারি আওয়ামীলীগ নেতা শরিফুল ও দবির উদ্দিন গং দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে জমি জোরপূর্বক দখল করেন। এসময় আমাদের জমিতে লাগানো ৬০টি ইউক্লিপটাস ও ৬০০ টি কলার গাছ প্রতিপক্ষরা কর্তন করে তছনছ করেছে। প্রতিপক্ষরা গাছ কর্তনসহ আলু, ভুট্টা,মরচি,পেয়াঁজ ক্ষেতের ফসল ও শীমের মাচাং নষ্ট করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। এ সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করেন। তাদের তান্ডবের প্রতিবাদ করতে গেলে নারীসহ পরিবারের সদস্যদের মারধর করে ৬৫ হাজার টাকা ও স্বর্ণের চেইন কেড়ে নিয়েছে। এতে ৯ জন গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং রংপুর মেডিকেল কলেজে ৫ জন চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ সম্মলেনে আরও অভিযোগ করেন, অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ও ওয়ার্ড আওয়ামীলীগের পদধারী প্রভাবশালী নেতা। তারা গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমাদের জমি তাদের দাবী করে দখল করে চাষ করেছে। প্রতিপক্ষ দবির উদ্দিন কেশবা ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য, শরিফুল ইসলাম ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তারা বিগত দিনে আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে আমাদের ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা এর আগেও করেছেন। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠুতদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রায় ৪০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

অভিযুক্ত দবির উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, পৈত্রিক সূত্রে জমি গুলো আমাদের। কিন্তু তারা ২ বছর আগে জোরপূর্বক দখল করে বাড়ী-ঘর, গাছ, বাগান করেছে। আমরা এসিল্যান্ডকে কাগজপত্র দেখাতে পারলেও তারা কোন কাগজ দেখাতে পারেনি। আমরা আমাদের জমি উদ্ধার করেছি। আমাকে আওয়ামীলীগের কমিটিতে জোরপূর্বক নাম দিয়েছে। বিরোধপূর্ণ জমি নিয়ে মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।

শাহজাহান সিরাজ  /কিশোরগঞ্জ, নীলফামারী/

নীলফামারী, শনিবার, ৮ ফেব্রুয়ারিএইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock