পল্লবীর সেকশন-১১, ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের (এডিসি) ফারজিনা নাসরিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
অন্য আরেকটি সূত্র থেকে জানা যায়, স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রাথমিকভাবে জানা যায়, দুই সন্তানকে হত্যার পর তারা আত্মহত্যা করেছেন।
ঢাকা,বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















