লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত

লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।

সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর মঙ্গলবার তার রাজনৈতিক দলের প্রধান নিশ্চিত করেছেন বলে লিবিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে।

তার আইনজীবী সংবাদ সংস্থা এএফপিকে জানান, চার সদস্যের একটি ‘কমান্ডো ইউনিট’ জিনতান শহরে তার বাসভবনে এই হত্যাকাণ্ড চালায়, যদিও হামলার পেছনে কারা ছিল তা স্পষ্ট নয়।

তবে ভিন্ন একটি বর্ণনায় তার বোন লিবিয়ান টেলিভিশনকে বলেন, তিনি আলজেরিয়া সীমান্তের কাছে মারা গেছেন।৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলামকে দীর্ঘদিন ধরে তার বাবার পর দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো। তার বাবা মুয়াম্মার গাদ্দাফি ১৯৬৯ সাল থেকে ২০১১ সালে গণঅভ্যুত্থানে উৎখাত ও নিহত হওয়া পর্যন্ত লিবিয়া শাসন করেন।

১৯৭২ সালে জন্ম নেওয়া সাইফ আল-ইসলাম ২০০০ সাল থেকে গাদ্দাফি শাসনের পতন পর্যন্ত পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার বাবার ক্ষমতাচ্যুতির পর, সরকারবিরোধী বিক্ষোভ দমনে নির্মম ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে জিনতান শহরে একটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া প্রায় ছয় বছর ধরে কারাবন্দি করে রাখে।

২০১১ সালে বিরোধী বিক্ষোভ দমনে তার কথিত ভূমিকার জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিল।

২০১৫ সালে দেশের পশ্চিমাঞ্চলের ত্রিপোলির একটি আদালত দমন-পীড়নে তার ভূমিকার জন্য তাকে মৃত্যুদণ্ড দেন। তবে দুই বছর পর পূর্বাঞ্চলের তবরুকের একটি মিলিশিয়া সাধারণ ক্ষমা আইনের আওতায় তাকে মুক্তি দেয়।

গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া বিভিন্ন মিলিশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় বিভক্ত হয়ে পড়ে এবং বর্তমানে দেশটি দুটি প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে বিভক্ত।তার বাবার শাসনামলে কোনো সরকারি পদে না থেকেও তিনি নীতি নির্ধারণে প্রভাব রাখেন এবং উচ্চপর্যায়ের আলোচনায় নেতৃত্ব দেন, যার মধ্যে তার বাবার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা অন্তর্ভুক্ত ছিল।

এসব চুক্তির ফলে উত্তর আফ্রিকার দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং কেউ কেউ গাদ্দাফিকে পরিবর্তনশীল লিবিয়ার একজন সংস্কারপন্থী ও গ্রহণযোগ্য মুখ হিসেবে দেখতেন।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ৪ ফেব্রুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত

লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।

সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর মঙ্গলবার তার রাজনৈতিক দলের প্রধান নিশ্চিত করেছেন বলে লিবিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে।

তার আইনজীবী সংবাদ সংস্থা এএফপিকে জানান, চার সদস্যের একটি ‘কমান্ডো ইউনিট’ জিনতান শহরে তার বাসভবনে এই হত্যাকাণ্ড চালায়, যদিও হামলার পেছনে কারা ছিল তা স্পষ্ট নয়।

তবে ভিন্ন একটি বর্ণনায় তার বোন লিবিয়ান টেলিভিশনকে বলেন, তিনি আলজেরিয়া সীমান্তের কাছে মারা গেছেন।৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলামকে দীর্ঘদিন ধরে তার বাবার পর দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো। তার বাবা মুয়াম্মার গাদ্দাফি ১৯৬৯ সাল থেকে ২০১১ সালে গণঅভ্যুত্থানে উৎখাত ও নিহত হওয়া পর্যন্ত লিবিয়া শাসন করেন।

১৯৭২ সালে জন্ম নেওয়া সাইফ আল-ইসলাম ২০০০ সাল থেকে গাদ্দাফি শাসনের পতন পর্যন্ত পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার বাবার ক্ষমতাচ্যুতির পর, সরকারবিরোধী বিক্ষোভ দমনে নির্মম ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে জিনতান শহরে একটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া প্রায় ছয় বছর ধরে কারাবন্দি করে রাখে।

২০১১ সালে বিরোধী বিক্ষোভ দমনে তার কথিত ভূমিকার জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাকে বিচারের মুখোমুখি করতে চেয়েছিল।

২০১৫ সালে দেশের পশ্চিমাঞ্চলের ত্রিপোলির একটি আদালত দমন-পীড়নে তার ভূমিকার জন্য তাকে মৃত্যুদণ্ড দেন। তবে দুই বছর পর পূর্বাঞ্চলের তবরুকের একটি মিলিশিয়া সাধারণ ক্ষমা আইনের আওতায় তাকে মুক্তি দেয়।

গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া বিভিন্ন মিলিশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় বিভক্ত হয়ে পড়ে এবং বর্তমানে দেশটি দুটি প্রতিদ্বন্দ্বী সরকারের মধ্যে বিভক্ত।তার বাবার শাসনামলে কোনো সরকারি পদে না থেকেও তিনি নীতি নির্ধারণে প্রভাব রাখেন এবং উচ্চপর্যায়ের আলোচনায় নেতৃত্ব দেন, যার মধ্যে তার বাবার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা অন্তর্ভুক্ত ছিল।

এসব চুক্তির ফলে উত্তর আফ্রিকার দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং কেউ কেউ গাদ্দাফিকে পরিবর্তনশীল লিবিয়ার একজন সংস্কারপন্থী ও গ্রহণযোগ্য মুখ হিসেবে দেখতেন।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ৪ ফেব্রুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO