কিশোরগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০,  গ্রেফতার ৪

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আটক ৪ জনকে বুধবার জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। উভয় পক্ষের ৪৮ জনকে আসামী করে কিশোরগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা তেলিপাড়া গ্রামে পৈত্রিক ১১ বিঘা (৩০শতাংশ বিঘা) জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর আগেও উভয়পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে দবির উদ্দিন গংরা ওই জমির উপরে যায়। এসময় হাসমত আলী টেক্কা গংয়ের লোকজনও সেখানে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে সেটি সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুত্বর আহত ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হল, আব্দুস সালাম (৩৫), লাল মিয়া, আঃ মজিদ (৪০), স্বপ্না খাতুন (৩৮), হামিদুল (৪৫), মোর্শেদা (৪০)। এছাড়া কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আবেদ আলী (৫০), আলিফ উদ্দিন (২০), সফিকুল (৪৮), মায়া বেগম (৩২), মমেনা (৫৫), হাফিজুল (৪২), সাহিদা (৪৫), মাজেদুল (৩০) হামিদা (২৬)। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৪৮ জনকে আসামী করে পৃথক দুটি মামলা হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ব্রাদার নাসির উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে রংপুরে স্থানান্তর ও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, জমি নিয়ে সংঘর্ষের সময় যৌথবাহিনী ৪ জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় বুধবার গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। উভয় পক্ষ পৃথক দুটি মামলা করেছে।

শাহজাহান সিরাজ,উপজেলা সংবাদদাতা,কিশোরগঞ্জ, নীলফামারী

নীলফামারী, বুধবার, ৪ ফেব্রুয়ারি এইচবি নিউজ ২৪ ডট কম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০,  গ্রেফতার ৪

কিশোরগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০,  গ্রেফতার ৪

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আটক ৪ জনকে বুধবার জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। উভয় পক্ষের ৪৮ জনকে আসামী করে কিশোরগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা তেলিপাড়া গ্রামে পৈত্রিক ১১ বিঘা (৩০শতাংশ বিঘা) জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর আগেও উভয়পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে দবির উদ্দিন গংরা ওই জমির উপরে যায়। এসময় হাসমত আলী টেক্কা গংয়ের লোকজনও সেখানে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে সেটি সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুত্বর আহত ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হল, আব্দুস সালাম (৩৫), লাল মিয়া, আঃ মজিদ (৪০), স্বপ্না খাতুন (৩৮), হামিদুল (৪৫), মোর্শেদা (৪০)। এছাড়া কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আবেদ আলী (৫০), আলিফ উদ্দিন (২০), সফিকুল (৪৮), মায়া বেগম (৩২), মমেনা (৫৫), হাফিজুল (৪২), সাহিদা (৪৫), মাজেদুল (৩০) হামিদা (২৬)। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৪৮ জনকে আসামী করে পৃথক দুটি মামলা হয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ব্রাদার নাসির উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে রংপুরে স্থানান্তর ও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, জমি নিয়ে সংঘর্ষের সময় যৌথবাহিনী ৪ জনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় বুধবার গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। উভয় পক্ষ পৃথক দুটি মামলা করেছে।

শাহজাহান সিরাজ,উপজেলা সংবাদদাতা,কিশোরগঞ্জ, নীলফামারী

নীলফামারী, বুধবার, ৪ ফেব্রুয়ারি এইচবি নিউজ ২৪ ডট কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock