বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৪ মিনিটে বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠের মঞ্চে তিনি উপস্থিত হন এবং জনসভাস্থলে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নাড়ে অভিবাদন জানান।
এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান বক্তব্য দেন।জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন যৌথভাবে জনসভা সঞ্চালনা করছেন।
বরিশাল,বুধবার ৪ ফেব্রুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















