ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম বলেছেন আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়। কিভাবে বাংলাদেশের উন্নয়ন করতে হয়। কিভাবে মানুষের কাছে
জবাবদিহি করতে হয়। সোমবার সন্ধ্যায় নীলফামারীর ৪ আসনের কিশোরগঞ্জ উপজেলার ষ্টেডিয়াম মাঠে একটি নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ^বিদ্যলয়ের আবাসন সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, নীলফামারী জেলা তথা উত্তরবঙ্গ থেকে হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। কিন্তু আবাসন সংকটের কারনে একই রুমে দুই জনের স্থলে ৬ জনকে গাদাগাদি করে থাকতে হয়। আবাসন সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ,ডাকসু, অন্তরবর্তী সরকার ও বিভিন্ন ডোনারদের সার্বিক সহযোগিতায় ২৮ শ‘ ৪১ কোটি টাকার একটি প্রকল্প এসেছে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য ৫ টি ও ছাত্রীদের জন্য ৫ টিসহ মোট দশটি হল নির্মান করার কথা জানান। তিনি আরো বলেন, এই বাংলাদেশে জুলুমতন্ত্র মাফিয়া তন্ত্র দুর্নীতি চাঁদাবাজি রাজতন্ত্র কায়েম করে কেউ কখোনো ক্ষমতায় টিকে থাকতে পারেনী পারবেনা। যারা ইনসাপের কথা বলবে যারা সত্যের পথে চলবে যারা কথা ও কাজে মিল রাখবে তারাই ক্ষমতায় টিকে থাকবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যারাই ইনসাফের কথা বলবে যারাসত্যের কথা বলবে যারা কথা ও কাজে মিল রাখবে তারাই বিজয়ী হবে । তিনি বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশ প্রতিষ্টার পর থেকে আমরা বার বার প্রতারিত হয়েছি । এই উত্তর বঙ্গেও অনেক নেতা হয়েছিল কেউ কথা রাখেনি। যারা ক্ষমতায় এসেছিল তারাই উত্তর বঙ্গের অপার সম্ভাবনাকে ধুলিষ্যাত করে দিয়েছে সীমাহিন দুর্নীতির মাধ্যমে চাঁদাবাজির মাধ্যমে ভারতে প্রেসক্রিপসনের রাজনীতির মাধ্যমে। যার কারনে এই উত্তরবঙ্গে মাটি ও মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নাই। জুলাই বিপ্লবে প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই বিপ্লবে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছি সেই সেই স্ফুলিঙ্গ উঠেছিল উত্তরবঙ্গ থেকে। শহীদ আবু সায়িদ দুই হাত প্রসারিত করে বলেছিল বুকের ভিতর উঠছে ঝড় বুক পেতেছি গুলি কর। তাঁর সেই বীরত্ব সারা বাংলাদেশের যুবকদের উদ্দেলিত করেছিল। সর্বশেষ তিনি নীলফামারী জেলার ৪ আসনের জামায়াত মনোনিত প্রার্থীকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। নীলফামারী ৪ আসনের এমপি প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। অনুষ্টানটি সঞ্চালনা করে কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস ইসলাম।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,সোমবার ২ ফেব্রুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















