ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা,রোববার ১ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















