ঘোষণা করা হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।যারা হলেন সেরা নায়ক-নায়িকা

চূড়ান্ত বিচার কাজ শেষে ঘোষণা করা হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

এতে সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা আফরান নিশো, অন্যদিকে সাঁতাও সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল।জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এ সেরা সিনেমা নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সাঁতাও। সিনেমাটির জন্য সেরা পরিচালকও নির্বাচিত হয়েছেন এই নির্মাতা।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ), অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)।

সেরা খল অভিনেতা আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা কৌতুক অভিনেতা শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)।সেরা শিশুশিল্পী মো: লিয়ন (আম কাঁঠালের ছুটি), একই সিনেমার জন্য শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কৃত হয়েছেন আরিফ হাসান আনাইয়া খান।

সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা সংগীতশিল্পী গায়ক বালাম (গান- ও প্রিয়তমা) সিনেমা (প্রিয়তমা), সেরা গায়িকা অবন্তী দেব সিথি (গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো) সিনেমা (সুড়ঙ্গ)। সেরা গীতিকার সোমেস্বর অলি (গান- ঈশ্বর) সিনেমা (প্রিয়তমা) এবং একই গানের জন্য সেরা সুরকার প্রিন্স মাহমুদ।

সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি)।
সেরা কাহিনিকার হয়েছেন ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা)।

সেরা গল্পকার রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।

সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)।

সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), একই সিনেমার জন্য সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার ও সেরা পোশাক ও সাজ-সজ্জা বিথী আফরিন।

সেরা শব্দ গ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও)।

সেরা মেক-আপ ম্যান সবুজ (প্রিয়তমা)।

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈতালী সমদ্দার নির্মিত মরিয়ম।

সেরা প্রামাণ্য চলচ্চিত্র এলিজা বিনতে এলাহী নির্মিত লীলাবতি নাগ: দ্য রেবেল।
বিনোদন ডেস্ক,বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষণা করা হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।যারা হলেন সেরা নায়ক-নায়িকা

চূড়ান্ত বিচার কাজ শেষে ঘোষণা করা হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

এতে সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা আফরান নিশো, অন্যদিকে সাঁতাও সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল।জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এ সেরা সিনেমা নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সাঁতাও। সিনেমাটির জন্য সেরা পরিচালকও নির্বাচিত হয়েছেন এই নির্মাতা।

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ), অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)।

সেরা খল অভিনেতা আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা কৌতুক অভিনেতা শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)।সেরা শিশুশিল্পী মো: লিয়ন (আম কাঁঠালের ছুটি), একই সিনেমার জন্য শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কৃত হয়েছেন আরিফ হাসান আনাইয়া খান।

সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা সংগীতশিল্পী গায়ক বালাম (গান- ও প্রিয়তমা) সিনেমা (প্রিয়তমা), সেরা গায়িকা অবন্তী দেব সিথি (গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো) সিনেমা (সুড়ঙ্গ)। সেরা গীতিকার সোমেস্বর অলি (গান- ঈশ্বর) সিনেমা (প্রিয়তমা) এবং একই গানের জন্য সেরা সুরকার প্রিন্স মাহমুদ।

সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি)।
সেরা কাহিনিকার হয়েছেন ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা)।

সেরা গল্পকার রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।

সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)।

সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), একই সিনেমার জন্য সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার ও সেরা পোশাক ও সাজ-সজ্জা বিথী আফরিন।

সেরা শব্দ গ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও)।

সেরা মেক-আপ ম্যান সবুজ (প্রিয়তমা)।

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈতালী সমদ্দার নির্মিত মরিয়ম।

সেরা প্রামাণ্য চলচ্চিত্র এলিজা বিনতে এলাহী নির্মিত লীলাবতি নাগ: দ্য রেবেল।
বিনোদন ডেস্ক,বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock