রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে এ মামলার অভিযোগ গঠনের শুনানি ৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচার এই আদেশ দেন। এদিন সকালে ট্রাইব্যুনালে এ মামলায় অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
তিনি জানান, ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক সাজিয়ে নয়জনকে হত্যার অভিযোগের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
ঢাকা,বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















