দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১৬ হাজার ২১৩ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা হয়েছে।একইসঙ্গে রুপার দামও ৮১৭ টাকা বাড়িয়ে ৮ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন দাম অনুযায়ী: সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ১৬ হাজার ৫১৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ১৩ হাজার ২৩৯ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ১১ হাজার ৩১৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। এদিকে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮১৭ টাকা বাড়িয়ে ৮ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৭ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৬ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা,বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















