রাউজানে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহকে আর বাঁচানো গেল না

রাউজানের কদলপুরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহকে আর বাঁচানো গেল না। চার ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে আনুমানিক বিকেল তিনটার দিকে জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।উদ্ধার শেষে শিশুটিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের খোলা গর্তে অসাবধানতাবশত পড়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।রাউজান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সামশুল আলম জানান, নলকূপের গর্তটি অত্যন্ত গভীর ও সরু হওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়েছে।

তবে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছি, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম,বধবার ২৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহকে আর বাঁচানো গেল না

রাউজানের কদলপুরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহকে আর বাঁচানো গেল না। চার ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে আনুমানিক বিকেল তিনটার দিকে জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।উদ্ধার শেষে শিশুটিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের খোলা গর্তে অসাবধানতাবশত পড়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।রাউজান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সামশুল আলম জানান, নলকূপের গর্তটি অত্যন্ত গভীর ও সরু হওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়েছে।

তবে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছি, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম,বধবার ২৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock