দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়েছে।ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।সোমবার (২৬ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।এই মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে স্বর্ণের দামে প্রতিনিয়ত নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা।আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫২৪ টাকা বাড়িয়ে ৭ হাজার ৭৫৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪৫৭ টাকা বাড়িয়ে ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪০৮ টাকা বাড়িয়ে ৬ হাজার ৩৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা,সোমবার ২৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















