দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ৮৭৩ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা হয়েছে।একই সঙ্গে রুপার দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ৭ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার (২৫ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ৭ হাজার ৮৭৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৭ হাজার ৫২৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৬ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১০ হাজার ৪১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ৫ হাজার ৪৮১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯১৮ টাকা।
স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ৭ হাজার ২৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৯ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৫২৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা,রোববার ২৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















