ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির প্রার্থী ও বিদ্রোহীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির প্রার্থী ও বিদ্রোহীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন- সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-মামুন ও সোহাগসহ আরও কয়েকজন। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতীক পাওয়ার পর শোভাযাত্রা করার জন্য বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর অপেক্ষায় ঘটনাস্থল এলাকায় অবস্থান করছিলেন ধানের শীষের সমর্থকরা। এসময় বিএনপির বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা হাঁস প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে ওই এলাকায় যান।

এতে দুপক্ষ মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে এবং এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল-মামুন বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ,বুধবার ২১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির প্রার্থী ও বিদ্রোহীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির প্রার্থী ও বিদ্রোহীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন- সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-মামুন ও সোহাগসহ আরও কয়েকজন। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতীক পাওয়ার পর শোভাযাত্রা করার জন্য বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর অপেক্ষায় ঘটনাস্থল এলাকায় অবস্থান করছিলেন ধানের শীষের সমর্থকরা। এসময় বিএনপির বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা হাঁস প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে ওই এলাকায় যান।

এতে দুপক্ষ মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে এবং এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল-মামুন বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ,বুধবার ২১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO