দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ২৪৬ টাকা। ফলে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা।একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা করা হয়েছে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ২০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















