সাভারে ছয়জনকে হত্যার স্বীকারোক্তি ‘ভবঘুরে’ সম্রাটের: পুলিশ

সাভার মডেল থানার পার্শ্ববর্তী পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান সম্রাট নামের এক ভবঘুরেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, কমিউনিটি সেন্টারটিতে পাঁচ লাশ উদ্ধারের ঘটনাসহ ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন ওই ভবঘুরে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে তাকে পুলিশ ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দিনের রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত কয়েক মাসে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের পাশ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ছয় হত্যাকাণ্ডে একজনকে আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই ব্যক্তি ছয় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

আরাফাতুল ইসলাম জানান, সম্রাটের তার ব্যবহৃত মাফলার ব্যবহার করতেন। প্রথমে শ্বাসরোধে হত্যার পর লাশ পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় নিয়ে পুড়িয়ে দিতেন তিনি। ছয় হত্যাকাণ্ডে পুলিশ বাদী হয়ে পৃথক ছয়টি মামলা দায়ের করেছে। এসময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আরমান আলী, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এর আগে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই লাশের সন্ধান পায় পুলিশ। এর মধ্যে একটি লাশ নারীর, একটি শিশুর।

পরে বিকেলে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সম্রাট পৌর কমিউনিটি সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশেই দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করতেন।

এর আগে গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়।

এরপর ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর ১৯ ডিসেম্বর ওই সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতরে এক পুরুষের লাশ পাওয়া যায়।
ঢাকা,সোমবার ১৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ছয়জনকে হত্যার স্বীকারোক্তি ‘ভবঘুরে’ সম্রাটের: পুলিশ

সাভার মডেল থানার পার্শ্ববর্তী পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান সম্রাট নামের এক ভবঘুরেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, কমিউনিটি সেন্টারটিতে পাঁচ লাশ উদ্ধারের ঘটনাসহ ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন ওই ভবঘুরে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে তাকে পুলিশ ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দিনের রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত কয়েক মাসে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের পাশ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ছয় হত্যাকাণ্ডে একজনকে আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই ব্যক্তি ছয় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

আরাফাতুল ইসলাম জানান, সম্রাটের তার ব্যবহৃত মাফলার ব্যবহার করতেন। প্রথমে শ্বাসরোধে হত্যার পর লাশ পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় নিয়ে পুড়িয়ে দিতেন তিনি। ছয় হত্যাকাণ্ডে পুলিশ বাদী হয়ে পৃথক ছয়টি মামলা দায়ের করেছে। এসময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আরমান আলী, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এর আগে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই লাশের সন্ধান পায় পুলিশ। এর মধ্যে একটি লাশ নারীর, একটি শিশুর।

পরে বিকেলে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সম্রাট পৌর কমিউনিটি সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশেই দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করতেন।

এর আগে গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়।

এরপর ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর ১৯ ডিসেম্বর ওই সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতরে এক পুরুষের লাশ পাওয়া যায়।
ঢাকা,সোমবার ১৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock