টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে মাসুম নামের এক পুলিশ কনস্টেবলের বুকে গুলি লেগেছে।
গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকাযর বকুল মিয়ার ছেলে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এরপর তাকে সকাল সাড়ে ৮টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ বলছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাবশত মাসুমের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়।
ট্রেনিং সেন্টারের ইন্সপেক্টর (নিরস্ত্র) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল,সোমবার ১৯ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















