নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউপির চেয়ারম্যান পাড়ায় শুক্রবার বিকেলে সংরক্ষিত মহিলা সদস্যের বাড়িতে হামলা করে তিনজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন প্রতিপক্ষরা। এ সময় আহত হয় সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগম (৪০)তার শাশুড়ি তহিমা বেগম( ৭৫ )ও স্বামী তরিকুল ইসলাম(৪৫) তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
জানা গেছে নিতাই ইউপির চেয়ারম্যান পাড়া গ্রামের ১,২ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগমের ছেলে দশম শ্রেনীর ছাত্র রাব্বি ইসলাম একই গ্রামের সেনা সদস্য আজিকুল ইসলামের দশম শ্রেণীতে পড়–য়া মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত মঙ্গলবার তারা দুজনে নিখোঁজ হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে মেয়ের বাবার পরিবারের ১০ থেকে ১৫ জন লোক নিয়ে এসে রোজিনার বাড়ি ঘেরাও করে ঘরের জানালা ভাঙচুর করে রোজিনা প্রতিবাদ করতে আসলে তাকে বেধড়ক মারপিট করতে থাকে তাকে বাঁচাতে স্বামী ও শাশুড়ি আসলে তাদেরকে ছোরা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাটি শুনেছি তাদের হাসপাতালে ভর্র্তি হয়ে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ,নীলফামারি
নীলফামারী, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি এইচডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম।




















