ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় নিহত দুই ভাইসহ তিন শ্রমিকের পরিচয় মিলেছে।আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন শ্রমিক।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুজন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের বাসিন্দা। তারা হলেন—ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০)। নিহত অপরজন একজন নারী শ্রমিক, যার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিলের প্রায় ১২ জন শ্রমিক কাজ শেষে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

পথে সোতাশী রেলক্রসিংয়ে পৌঁছালে কালুখালী স্টেশন থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি রেললাইনের পাশেই ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এক নারী শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় দুই ভাইসহ মোট তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফরিদপুর,সোমবার ১২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় নিহত দুই ভাইসহ তিন শ্রমিকের পরিচয় মিলেছে।আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন শ্রমিক।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুজন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের বাসিন্দা। তারা হলেন—ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০)। নিহত অপরজন একজন নারী শ্রমিক, যার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিলের প্রায় ১২ জন শ্রমিক কাজ শেষে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

পথে সোতাশী রেলক্রসিংয়ে পৌঁছালে কালুখালী স্টেশন থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি রেললাইনের পাশেই ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এক নারী শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় দুই ভাইসহ মোট তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফরিদপুর,সোমবার ১২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO