দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি-মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অস্ত্র উদ্ধারও করতে পারেনি। এ নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালে দেশের পরিস্থিতির উন্নতি হবে।এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।
ক্রিকেট বোর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ও ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।’এসময় বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে বোর্ডের (বিসিবি) যে সিদ্ধান্ত, বিএনপি এতে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো সমাধান করাই উত্তম।’বিএনপির মহাসচিব বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ।বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানিবণ্টন ইস্যুর সমস্যা সমাধান করবে বলেও জানান তিনি। বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা-পদ্মাসহ অন্যান্য অভিন্ন নদী গুলোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে। ভারতের সাথে পারস্পরিক সম্মান রেখেই আমাদের দাবি আমরা আদায় করব। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে।’
ঢাকা,সোমবার ১২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি-মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অস্ত্র উদ্ধারও করতে পারেনি। এ নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালে দেশের পরিস্থিতির উন্নতি হবে।এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।
ক্রিকেট বোর্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ও ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।’এসময় বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে বোর্ডের (বিসিবি) যে সিদ্ধান্ত, বিএনপি এতে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো সমাধান করাই উত্তম।’বিএনপির মহাসচিব বলেন, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ।বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানিবণ্টন ইস্যুর সমস্যা সমাধান করবে বলেও জানান তিনি। বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা-পদ্মাসহ অন্যান্য অভিন্ন নদী গুলোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে। ভারতের সাথে পারস্পরিক সম্মান রেখেই আমাদের দাবি আমরা আদায় করব। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে।’
ঢাকা,সোমবার ১২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO