রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ বলছে, নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে তবে তার বয়স হবে আনুমানিক ৩০ বছর।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢাকা,সোমবার ১২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















